|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জামালপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার তিন যাত্রীসহ মোটরসাইকেল আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জামালপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার তিন যাত্রীসহ মোটরসাইকেল আরোহী নিহত

জামালপুরের মেলান্দহে একইসঙ্গে মোটরসাইকেল ও অটোরিকশায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রীসহ মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। জানা যায়, নিহতদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আজ (শনিবার, ৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন— ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩) ও তাদের আট মাস বয়সী মেয়ে রিফা এবং মোটরসাইকেল আরোহী লিখন আকন্দ।

স্থানীয়রা জানান, সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিলো। অন্যদিকে, জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিলো একটি মোটরসাইকেল। এসময় পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে এবং এরপর অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় মোরশেদ আলম ঘটনাস্থলেই মারা যান এবং তার স্ত্রী ও শিশুসন্তানের মৃত্যু হয় তাদের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা মেলান্দহের মালঞ্চ এলাকায় সেটি আটক করা হয়। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, ‘দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি স্থানীয়রা আটক করেছেন। তবে চালক পালিয়ে গেছেন। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’

এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করছেন মেলান্দহ মাদারগঞ্জ আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুল। এসময় তিনি নিহত পরিবারের প্রতি শোক প্রকাশসহ আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এছাড়াও দুর্ঘটনাস্থল পরির্দশন করে মেলান্দহ মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূইয়া জানান, ঘাতক ট্রাকসহ চালক শান্ত মিয়াকে (২০) আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

Advertise with us
Advertise with us
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭...
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
জিয়াউর রহমান এবং বেগম খালেদা...
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact