|

Advertise with us

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে রিস-জোন্স

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে রিস-জোন্স

ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রিস-জোন্স কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে গেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি কক্সবাজার থেকে ক্যাম্পের উদ্দেশে রওনা হন।

সফরকালে বিভিন্ন শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম ঘুরে দেখবেন সোফি। বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষা, মানবাধিকার নিশ্চিত করা, সহিংসতা প্রতিরোধ এবং নেতৃত্ব বিকাশে নেওয়া বিভিন্ন প্রকল্পের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেবেন তিনি।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের অনুরোধে এ সফরের আয়োজন করা হয়েছে। সফরে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় রোহিঙ্গা সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করবেন ডাচেস অব এডিনবরা।

এর আগে ২০১৭ সালেও রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমের প্রতি সমর্থন জানাতে বাংলাদেশ সফর করেছিলেন সোফি। তার এবারের সফরকে কেন্দ্র করে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact