|

Advertise with us

উত্তরায় আজও সড়ক অবরোধ, তীব্র যানজটে নাকাল যাত্রীরা

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উত্তরায় আজও সড়ক অবরোধ, তীব্র যানজটে নাকাল যাত্রীরা

বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় আজাও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ৭-৮টি পোশাক কারখানার শ্রমিকরা। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম এসব তথ্য জানান।

তিনি বলেন, উত্তরার আজমপুর এলাকায় সকাল ১০টা থেকে ৬-৭টি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। অফিস টাইমে সড়ক অবরোধের কারণে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের বাজারে বর্তমান বেতনে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে। বকেয়া পরিশোধ এবং নির্দিষ্ট দাবিতে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো সুরাহা না পাওয়ায় তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনরত শ্রমিকরা সড়ক থেকে সরে যাননি।

এদিকে বুধবার দুপুর ১২টার দিকে এয়ারপোর্ট গোলচত্বরে শ্রমিকরা সড়ক অবরোধ করে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান শ্রমিকরা।

Advertise with us
Advertise with us
উত্তরায় সড়কের অবস্থান ছাড়লেন পোশাক...
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ভারত ছাড়ার নির্দেশ ইমরান খানকে
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান...
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
উত্তরায় আজও সড়ক অবরোধ, তীব্র...
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে...
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে ফিরছে পুলিশ ভেরিফিকেশন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
আজ দেবীর বোধন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact