|

Advertise with us

তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের তিন বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী পাঁচদিনে দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম-এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী রোববার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

Advertise with us
Advertise with us
ভারত ছাড়ার নির্দেশ ইমরান খানকে
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান...
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
উত্তরায় আজও সড়ক অবরোধ, তীব্র...
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে...
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে ফিরছে পুলিশ ভেরিফিকেশন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
আজ দেবীর বোধন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দুপুরে হাসিনার খরচ ছিল সাড়ে...
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact