|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কমলাপুরে ট্রাক স্ট্যান্ড সরাতে নির্দেশ, আটকে এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলাপুরে ট্রাক স্ট্যান্ড সরাতে নির্দেশ, আটকে এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ

রাজধানীর কমলাপুর আইসিডি সংলগ্ন বাংলাদেশ রেলওয়ের জমিতে গড়ে ওঠা অননুমোদিত ট্রাক স্ট্যান্ডের কারণে আটকে রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কমলাপুর আপ-র‍্যাম্প নির্মাণকাজ। প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে ট্রাক স্ট্যান্ডটি অপসারণে রেলওয়ে কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে সেতু বিভাগ।

এদিকে, আগামী ১৫ দিনের মধ্যে টিটিপাড়া থেকে কুতুবখালী পর্যন্ত সব সেবাদানকারী সংস্থার ইউটিলিটি লাইন সরেজমিনে যাচাই করে প্রাক্কলন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সেতু বিভাগের সম্মেলন কক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণকাজের প্রতিবন্ধকতা দূর করতে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

সভায় প্রকল্পের রুট অ্যালাইনমেন্টে থাকা বিভিন্ন সেবাদানকারী সংস্থার ইউটিলিটি লাইন স্থানান্তর এবং নির্মাণকাজের প্রতিবন্ধকতা দ্রুত নিরসনের বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করার লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বাংলামোটর থেকে কাঁটাবন পর্যন্ত ঢাকা ওয়াসার ৪০০ মিলিমিটার ব্যাসের ১ হাজার ২৪৫ মিটার পানি সঞ্চালন লাইন স্থানান্তরের কাজ দ্রুত বাস্তবায়নে সংস্থাটিকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।

এ ছাড়া বাংলামোটর থেকে পলাশী পর্যন্ত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ৩৩ কেভি ভূগর্ভস্থ এবং ১১ কেভি ওভারহেড বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থানান্তরের বিষয়ে আলোচনা হয়। একই স্থানে বারবার রাস্তা খনন এড়ানো, সরকারি অর্থের অপচয় রোধ এবং জনদুর্ভোগ কমাতে সমন্বিতভাবে কাজ শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ পান্থকুঞ্জ পার্কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) উচ্চতা কমানো এবং সোনারগাঁও এন-২ র‍্যাম্প নির্মাণের জন্য বক্স কালভার্টের ওপেনিং পুনঃস্থাপনে প্রয়োজনীয় নকশা দ্রুত প্রকল্প দপ্তর ও ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডকে (২৪ ইসিবি) সরবরাহের অনুরোধ জানানো হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে।

পাশাপাশি মালিবাগ রেলক্রসিং থেকে খিলগাঁও ফ্লাইওভার পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে রেললাইনের উত্তর পাশে অতীশ দীপংকর সড়কসংলগ্ন ফুটপাত বরাবর ৬৯০ মিটার ড্রেন নির্মাণের জন্য বাস্তবতার নিরিখে দ্রুত সংশোধিত নকশা সরবরাহ করতে বলা হয়।

নীলক্ষেত থেকে পলাশী পর্যন্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিযোগাযোগ লাইন অপসারণে যৌথ পরিদর্শনের মাধ্যমে দ্রুত বাস্তবসম্মত প্রাক্কলন প্রস্তুতের সিদ্ধান্ত হয়।

সভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সেবাদানকারী সংস্থার প্রতিনিধিরা। এ ছাড়া ইউটিলিটি অপসারণ ও প্রতিস্থাপনের কাজে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইসিবি, প্রকল্প মনিটরিং টিমের আহ্বায়ক ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) এবং প্রকল্প দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নগরবাসীর প্রত্যাশার অন্যতম মেগা প্রকল্প। জনভোগান্তি সর্বনিম্ন পর্যায়ে রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সব ধরনের প্রতিবন্ধকতা জরুরি ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে।

Advertise with us
Advertise with us
৩ ঘণ্টা পর খুলনার সঙ্গে...
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact