|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পাঁচটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে এলএনজি ক্রয় প্রস্তাবে নীতিগত অনুমোদন

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাঁচটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে এলএনজি ক্রয় প্রস্তাবে নীতিগত অনুমোদন

দেশের জ্বালানি সংকট মেটানো ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে পাঁচ আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৩তম বৈঠকে গতকাল এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

প্রথম প্রস্তাবটিতে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে ‘চেনিয়ার মার্কটিং ইন্টারন্যাশনাল এলএলপি’ এবং ‘ট্রাফিগুরা পিটিই লিমিটেড’-এর দাখিল করা এলএনজি সরবরাহের প্রস্তাব প্রক্রিয়াকরণের জন্য নীতিগত অনুমোদনের আবেদন করা হয়।

এই প্রস্তাবে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) ও ১০৭(২) বিধির কথা উল্লেখ করা হয়।

দ্বিতীয় প্রস্তাবে জনস্বার্থে ও জরুরি জাতীয় প্রয়োজন মেটাতে দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বজায় রাখার লক্ষ্যে ‘বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড’, ‘সাহারা এনার্জি রিসোর্স লিমিটেড’ এবং ‘শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডল ইস্ট লিমিটেড এফজেডই’ থেকে সরাসরি এলএনজি ক্রয়ের জন্য নীতিগত অনুমোদন চাওয়া হয়।

এই প্রস্তাবে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৭, ৯৮ ও ১০৭ বিধির কথা উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, উভয় প্রস্তাবই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেশ করা হয়েছিল।

Advertise with us
Advertise with us
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ...
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
পদ্মায় ইলিশ ধরায় ১০ জেলের...
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact