|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শাহজালালে ৭ যাত্রীর ব্যাগে মিলল সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ

  |   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শাহজালালে ৭ যাত্রীর ব্যাগে মিলল সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুম্বাই থেকে ফ্লাইটে ঢাকায় আসা সাত যাত্রীর ব্যাগে মিলেছে সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ; যার বাজারমূল্য আনুমানিক ৭ লাখ ৭০ হাজার টাকা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার এআই-২১৮৩ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে বিদেশি মদ থাকার তথ্য পাওয়া যায়। ফ্লাইটটি গত ৮ সেপ্টেম্বর আনুমানিক পৌনে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ সংগ্রহের পর গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় সন্দেহভাজন যাত্রীদের ওপর নজর রাখেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। পরে একে একে তাদের ব্যাগেজে তল্লাশি চালানো হয়। এ সময় সাত যাত্রীর ব্যাগ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ পাওয়া যায়।

তল্লাশিতে আজমুল হক নামে এক যাত্রীর ব্যাগ থেকে ১০ লিটার, মোজাম্মেল হক ভূঁইয়ার ব্যাগ থেকে ৭ লিটার, মো. ইমরানের ব্যাগ থেকে ৬ লিটার এবং বাবুল মিয়ার ব্যাগ থেকে ৬ লিটার বিদেশি মদ পাওয়া যায়। এ ছাড়া মো. নাফিজ সাবাতের ব্যাগ থেকে ৩.৫০ লিটার, আল আমিন শেখের ব্যাগ থেকে ৩. ৫০ লিটার এবং সাদ্দাম হোসেনের ব্যাগ থেকে ৩ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। সব মিলিয়ে সাত যাত্রীর কাছ থেকে ৩৮.৫০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।

এনবিআর বলছে, একই ফ্লাইটের সাত যাত্রীর ব্যাগে বিপুল পরিমাণ বিদেশি মদ পাওয়ার বিষয়টি কেবল ব্যক্তিগতভাবে বহনের ঘটনা, নাকি এর পেছনে সমন্বিত কোনো পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখা হবে।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
ঝুঁলে থাকা বিআরটিএর ২৩ সহকারী...
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার...
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
রেলের টিকিট নিয়ে অভিযোগ পেলেই...
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact