|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রতি উপজেলায় ১০ তরুণ পাচ্ছেন ১০ লাখ টাকা ঋণ, তালিকায় যাদের নাম

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রতি উপজেলায় ১০ তরুণ পাচ্ছেন ১০ লাখ টাকা ঋণ, তালিকায় যাদের নাম

দেশের গ্রামীণ ও উপজেলা পর্যায়ে নতুন ব্যবসায়ীদের উৎসাহ দিতে ‘উদ্যোগ’ কর্মসূচির প্রথম ধাপে ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচিত করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে এই নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

দেশজুড়ে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ নামের এই উদ্যোগের আওতায় প্রথম ধাপে আটটি জেলার ৬৪টি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জনকে বাছাই করা হয়েছে। নির্বাচিত জেলাগুলো হলো—ভোলা, ফেনী, মানিকগঞ্জ, ঝিনাইদহ, নওগাঁ, হবিগঞ্জ, নেত্রকোনা ও রংপুর।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, এই কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা কোনো জামানত ছাড়াই সহজ শর্তে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। এর পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোর সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে আরো ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান বা প্রণোদনা পাওয়ার সুযোগ রয়েছে।

অর্থাৎ যোগ্যতা ও শর্তসাপেক্ষে একজন উদ্যোক্তা মোট ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। ঋণ ও অনুদানের এই টাকা একসঙ্গে দেওয়া হবে।

তবে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট জানিয়েছে, পাওয়া টাকা সঠিক ব্যাবসায়িক কাজে ব্যবহার করতে হবে এবং সময়মতো ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। কেউ নিয়ম না মানলে বা কিস্তি দিতে ব্যর্থ হলে অনুদানের টাকা আর অনুদান থাকবে না, তা ঋণ হিসেবে গণ্য হবে এবং সরকারি নিয়মে আদায় করা হবে।

যাঁদের বয়স সর্বোচ্চ ২৮ বছর এবং সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা, মূলত তাঁদের জন্যই এই কর্মসূচি। আবেদনকারীর একটি বাস্তবায়নযোগ্য ব্যাবসায়িক পরিকল্পনা থাকতে হবে। তবে যাঁরা আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন, ঋণখেলাপি অথবা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করেন, তাঁরা এই সুযোগ পাবেন না।

কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, হস্তশিল্প, মাছ ও পশু পালন, পর্যটন, হালকা প্রকৌশল, নবায়নযোগ্য জ্বালানি এবং তথ্য-প্রযুক্তিভিত্তিক ব্যবসা (যেমন—ই-কমার্স, অ্যাগ্রিটেক বা হেলথটেক) এই কর্মসূচিতে অগ্রাধিকার পাচ্ছে।

বাকি জেলাগুলোর জন্য যা রয়েছে—প্রথম ধাপের আটটি জেলার বাইরে দেশের বাকি ৫৬টি জেলার উপজেলাগুলোতে এখনো আবেদনের সুযোগ রয়েছে।

আগ্রহী তরুণরা বাংলাদেশ ব্যাংকের ওয়েব সাইট, এসএমই পোর্টাল বা যেকোনো তফসিলি ব্যাংকের ওয়েব সাইট থেকে ফরম সংগ্রহ করতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্রসহ ফরম জমা দিয়ে নিজ নিজ উপজেলার যেকোনো ব্যাংকের শাখায় আবেদন করা যাবে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই আবেদন নেওয়া হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় পর্যায়ে তরুণদের হাতে সহজ শর্তে পুঁজি তুলে দেওয়া গেলে নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং উপজেলার অর্থনীতি আরো গতিশীল হবে।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
সাভারে পার্কিং করা বাসে আগুন
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রতি উপজেলায় ১০ তরুণ পাচ্ছেন...
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
৩০০ ফিটে ভোরের আলোয় ৫...
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’...
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact