|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

৩০০ ফিটে ভোরের আলোয় ৫ হাজার মানুষের দৌড়

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৩০০ ফিটে ভোরের আলোয় ৫ হাজার মানুষের দৌড়

ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। পূর্বাচলের ৩০০ ফিট সড়কে সারি সারি মানুষের উপস্থিতি।

কারও গায়ে দৌড়ের পোশাক, কারও হাতে পানির বোতল, আবার কারও চোখে প্রথমবার হাফ ম্যারাথনে অংশ নেওয়ার উচ্ছ্বাস। শিশু থেকে প্রবীণ-সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে রাজধানীর এই সড়ক। উপলক্ষ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি। আর সেই উদযাপনকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় ‘ডিএনসিসি ইন্টারন্যাশনাল হাফ ম্যারাথন ২০২৬’।

শুক্রবার (২৭ নভেম্বর) প্রায় ৫ হাজার দেশি-বিদেশি নারী-পুরুষ ও শিশু-কিশোরের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এ দৌড় প্রতিযোগিতা। ‘রান ফর ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়ার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে ডিএনসিসি।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) গেট থেকে ভোর সাড়ে ৪টায় শুরু হয় ২১ দশমিক ১ কিলোমিটারের মূল হাফ ম্যারাথন। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় ১০ কিলোমিটারের দৌড় এবং শিশুদের জন্য ১ দশমিক ৫ কিলোমিটারের ফান রান।

আয়োজনে শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ-সব বয়সী প্রায় ৫ হাজার নারী-পুরুষ অংশ নেন। ডিএনসিসির এমন ব্যতিক্রমী আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় তিনি একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

আয়োজন ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। কারও কাছে এটি দীর্ঘদিনের অনুশীলন ও পরিশ্রমের ফল দেখানোর সুযোগ, কারও কাছে আবার নতুন অভিজ্ঞতা।

সাইফুল ইসলাম নামের এক ক্ষুদে দৌড়বিদ জানান, নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রমের কারণেই তিনি ভালো ফল করতে পেরেছেন।

শুধু দৌড় নয়, পরিবেশ রক্ষার বার্তাও উঠে আসে অংশগ্রহণকারীদের কথায়। এক প্রতিযোগী বলেন, আশপাশে খালি জায়গা থাকলে সেখানে গাছ লাগানো উচিত। এ কাজে তরুণ প্রজন্মকে আরো এগিয়ে আসতে হবে।

ভেটেরান ক্যাটাগরিতে অংশ নেওয়া একজন প্রতিযোগী শিশুদের সঙ্গে দেড় কিলোমিটারের দৌড়েও অংশ নেন। প্রথমবারের মতো এমন আয়োজনে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

অংশগ্রহণকারীদের মতে, এ ধরনের আয়োজন কেবল শরীরচর্চায় উৎসাহিত করে না, বরং তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করতেও ভূমিকা রাখতে পারে। তাই নগরবাসীর প্রত্যাশা, বিশেষ আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত এমন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হোক।

নগর উন্নয়নে নাগরিকদের সম্পৃক্ত করার উদ্যোগ
ডিএনসিসির ১৫ বছর পূর্তির কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই ম্যারাথনকে নগরবাসীর মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার একটি উদ্যোগ হিসেবে তুলে ধরেন প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

তিনি বলেন, শারীরিক গঠন ও সুস্থতার চর্চায় ছুটির দিনে বিশেষ বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে মাঝে মাঝে এ ধরনের আয়োজন করা প্রয়োজন। এর মাধ্যমে তরুণ সমাজের কাছে ইতিবাচক বার্তা পৌঁছায়। তারা সুস্থ পরিবেশে থেকে ভালো কাজ করার পাশাপাশি নিজেদের শরীর সুস্থ রাখা এবং নগর উন্নয়নেও ভূমিকা রাখতে পারে।

দৌড়বিদদের অংশগ্রহণ নির্বিঘ্ন করতে পুরো রুটজুড়ে পর্যাপ্ত হাইড্রেশন স্টেশন ও চিকিৎসাসেবার ব্যবস্থা রাখেন আয়োজকেরা। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্বেচ্ছাসেবকেরা। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় আয়োজনটি।

এক দিনের এই দৌড় প্রতিযোগিতায় হাজারো মানুষের অংশগ্রহণ ডিএনসিসির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে দিয়েছে ভিন্ন মাত্রা। একই সঙ্গে সুস্থ জীবনযাপন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক দায়িত্ববোধের যে বার্তা এই আয়োজন থেকে এসেছে, তা বাস্তব জীবনে ছড়িয়ে পড়বে-এমন প্রত্যাশা অংশগ্রহণকারীদের।

Advertise with us
Advertise with us
সাভারে পার্কিং করা বাসে আগুন
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রতি উপজেলায় ১০ তরুণ পাচ্ছেন...
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
৩০০ ফিটে ভোরের আলোয় ৫...
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’...
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact