|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বায়েজিদ লিংক রোডে বাস-কাভার্ডভ্যানের প্রতিযোগিতায় গার্মেন্টসকর্মীর হাত বিচ্ছিন্ন

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বায়েজিদ লিংক রোডে বাস-কাভার্ডভ্যানের প্রতিযোগিতায় গার্মেন্টসকর্মীর হাত বিচ্ছিন্ন

চট্টগ্রাম নগরীর বায়েজিদ লিংক রোডে বেপরোয়া বাস ও কাভার্ডভ্যানের পাল্লাপাল্লিতে আব্দুল মোতালেব নামে এক গার্মেন্টসকর্মীর ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ২ নম্বর গেট এলাকার কর্মস্থল থেকে কাজ শেষে ৬ নম্বর রুটের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন আব্দুল মোতালেব। তিনি বাসের জানালার পাশের আসনে বসে ছিলেন। বাসটি বায়েজিদ লিংক রোড এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের সাথে বেপরোয়া প্রতিযোগিতায় লিপ্ত হয়। একপর্যায়ে কাভার্ডভ্যানটি বাসটিকে ওভারটেক করার সময় জানালার পাশে থাকা মোতালেবের হাতে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর হাতটি কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর ক্ষতিগ্রস্ত হাতটি কেটে বাদ দেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাঁকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ৬ নম্বর বাসটি জব্দ করে থানায় নিয়ে গেছে। তবে দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত আব্দুল মোতালেব তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর এমন আকস্মিক ও ভয়াবহ দুর্ঘটনায় পুরো পরিবারে চরম অনিশ্চয়তা ও শোকের ছায়া নেমে এসেছে। পলাতক কাভার্ডভ্যানটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ

Advertise with us
Advertise with us
দেশের বাজারে আরও ২৮৫৮ টাকা...
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি...
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact