|

Advertise with us

সাড়ে ১০ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাড়ে ১০ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে মালামাল ছড়িয়ে পড়ার ঘটনায় সৃষ্ট যানজট কেটেছে। সাড়ে ১০ ঘণ্টা পর বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর ৪টা থেকে মহাসড়কের সোনারগাঁ অংশে প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক মহাসড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। এতে ট্রাকের মালামাল সড়কে ছড়িয়ে পড়ে। ফলে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে যানজট ছড়িয়ে পড়ে প্রায় ৭ কিলোমিটার এলাকায়।

খবর পেয়ে কাচপুর হাইওয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। পরে দুপুর ১টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও সড়কে ছড়িয়ে পড়া মালামাল সরিয়ে নেওয়া হয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। দুপুর আড়াইটার দিকে মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

কাচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, মধ্যরাতে ঘুমের ঘোরে একটি মালবাহী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ডিভাইডারের ওপর তুলে দেন। এতে ট্রাকের মালামাল সড়কে ছড়িয়ে পড়ে এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। দুপুর ১টার দিকে ট্রাক ও ছড়িয়ে পড়া মালামাল সরিয়ে নেওয়া হয়। পরে দুপুর আড়াইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

Advertise with us
Advertise with us
বিমা খাতে ৭৩ শতাংশ দাবি...
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আরও ২ লাখ রিকশার লাইসেন্স...
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact