|

Advertise with us

মিরপুর-১২ নম্বরে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিরপুর-১২ নম্বরে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর

রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকায় শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করা হয়েছে। ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের বিক্ষোভের মধ্যে এ ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে একটায় সরেজমিনে দেখা যায়, মিরপুর-১২ নম্বরের ট্রাফিক পুলিশ বক্সটির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়েছে। বিশেষ করে বক্সটির জানালার কাচ ভেঙে ফেলা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরে সেখানে অবস্থান নেন।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে সড়কে নামেন পোশাক শ্রমিকরা। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। জবাবে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষের পর মিরপুর-১১, ১২ ও পল্লবী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়। একপর্যায়ে যান চলাচল স্বাভাবিক হলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নিরাপত্তা জোরদার রাখা হয়েছে।

এদিকে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর মিরপুরের বিভিন্ন সড়কে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল ও অবস্থান করতে দেখা যায়। তাদের অনেকের হাতে লাঠিসোঁটা ছিল। মিছিল থেকে নেতাকর্মীরা দাবি করেন, শ্রমিকদের বেশে আওয়ামী লীগের লোকজন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। এ কারণেই তারা সড়কে নেমেছেন বলে মিছিলে অংশ নেওয়া কয়েকজন জানান।

উল্লেখ্য, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ ও কর্মক্ষেত্রে হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলছে। এসব আন্দোলন ঘিরে বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, কারখানায় উৎপাদন বন্ধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

Advertise with us
Advertise with us
বিমা খাতে ৭৩ শতাংশ দাবি...
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আরও ২ লাখ রিকশার লাইসেন্স...
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact