|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নাগরিক অধিকার নিয়ে টেকসই প্রত্যাবাসনেই রোহিঙ্গা সংকটের সমাধান

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাগরিক অধিকার নিয়ে টেকসই প্রত্যাবাসনেই রোহিঙ্গা সংকটের সমাধান

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ-এর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন রোহিঙ্গা-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ-এর সঙ্গে বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে যুক্তরাজ্যের পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন রোহিঙ্গা-এর প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। ব্রিটিশ এমপি ইমরান হুসাইন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন যথাক্রমে কাউন্সিলর হাসান উজ্জামান খান, পার্লামেন্টারি গবেষক মোহাম্মদ তাহমিদ মারযূক মোরশেদ, এবং হেড অব ফান্ডরেইজিং অর্ফানস ইন নিড আলতাফ হুসাইন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সসম্মানে নিজ দেশে প্রত্যাবাসন এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার নাগরিকদের তাদের নিজ ভূমিতে নাগরিক অধিকার ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই এই দীর্ঘস্থায়ী সংকটের অবসান ঘটাতে হবে।’ তিনি সংকট সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

যুক্তরাজ্যের প্রতিনিধি দলের পক্ষ থেকেও রোহিঙ্গা সংকটে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা বৃদ্ধির পক্ষে জোরালো ভূমিকা পালনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
সম্পদ লুকাতে ভুয়া নথি বানান...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শুধু চালকের সচেতনতা নয়, প্রয়োজন...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়,...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
৩ কম্পানি থেকে এলএনজি কেনার...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
গ্যাস সরবরাহ বাড়াতে নতুন ভাসমান...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শুধু জ্বালানি আমদানিতেই তিন মাসে...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact