ডেস্ক রিপোর্ট | বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৫১ বার পঠিত | পড়ুন মিনিটে
রাজধানীর শাহ আলী থানার চিড়িয়াখানার সামনে পার্কিং করা চিড়িয়াখানা সিটি পরিবহন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ২ টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন শাহ আলী থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) মো. রিপন।
তিনি জানান, রাত আনুমানিক একটার দিকে চিড়িয়াখানার পাশে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে আমাদের পুলিশের একাধিক টিম উপস্থিত রয়েছেন।
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের রাশেদ বিন খালেদ জানান, রাত ১টা ১৯ মিনিটের দিকে খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু তার আগেই স্থানীয়ভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। আমরা জানতে পেরেছি চিড়িয়াখানা সিটি পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।
ভিডিওতে দেখা যায়, চিড়িয়াখানা সিটি পরিবহনের অনেকগুলো বাস পার্কিং করা রয়েছে। এর মাঝে একটি গাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। ওই গাড়ির পাশে থাকা বেশ কয়েকটি বাস দ্রুত সরিয়ে ফেলা হয়।