|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কাভার্ড ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৯

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কাভার্ড ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৯

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিয়েছে একটি মাইক্রোবাস। এতে মাইক্রোবাসের চালকসহ ৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গাড়ির ভেতরে আটকা পড়েন। শনিবার (৭ নভেম্বর) ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর ফেরিঘাট এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ইতালি প্রবাসী রাসেল মাতব্বরকে বিমানবন্দর থেকে রিসিভ করে স্বজনরা মাদারীপুরে নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথে শ্রীনগর ফেরিঘাট এলাকায় দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধুনিক উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে গাড়ির ভেতরে আটকে পড়া চালকসহ আহতদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাঁদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার বলসা গ্রামের রুম্পা খাতুন (৩৫), মিম আক্তার (১৮), খাদিজা আক্তার (১৮), ইতালি প্রবাসী রাসেল মাতব্বর (৩০), সিরাজ মাতব্বর (৭০), রনি মাতব্বর (২৮) ও মেহেদী (৩৫)। এ ছাড়া মাইক্রোবাসচালক মো. ইব্রাহিম (৩৬), ঢাকার খিলগাঁওয়ের গোরান এলাকার বাসিন্দা এবং আল-আমিন (৩০), ময়মনসিংহের বাসিন্দা আহত হয়েছেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, শনিবার ভোর ৪টা ১৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় গাড়ির ভেতরে আটকে পড়া চালকসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

Advertise with us
Advertise with us
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭...
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
জিয়াউর রহমান এবং বেগম খালেদা...
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact