|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশ মিশনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের পণ্য বিদেশে বাজারজাতের উদ্যোগ

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ মিশনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের পণ্য বিদেশে বাজারজাতের উদ্যোগ

বিশ্বের ৮১টি বাংলাদেশ মিশনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের পণ্য বাজারজাতের উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসাথে এসব পণ্য দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সাজানোর পরিকল্পনা কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিটের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৮ নারী উদ্যোক্তার হাতে সম্মাননা তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, নারী উদ্যোক্তাদের পণ্যের বিপণন ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সরকার কাজ করছে। বিদেশে বাংলাদেশের মিশনগুলোতেও নারী উদ্যোক্তাদের পণ্য ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে বিশ্বের ৮১টি বাংলাদেশ মিশনে কীভাবে নারী উদ্যোক্তাদের পণ্য কাজে লাগানো যায় সে সংক্রান্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাজেটে ক্রিয়েটিভ ইকোনমির জন্য ভালো বরাদ্দ রাখার কথাও উল্লেখ করেন শামা ওবায়েদ।

Advertise with us
Advertise with us
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭...
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
জিয়াউর রহমান এবং বেগম খালেদা...
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact