|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লার্নার গাড়ি চালানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা বিআরটিএর

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লার্নার গাড়ি চালানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা বিআরটিএর

শিক্ষানবিশ লাইসেন্সধারীদের (লার্নার) গাড়ি চালানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণ নেওয়ার সময় ছাড়া শিক্ষানবিশ লাইসেন্সধারীরা সড়কে মোটরযান চালাতে পারবেন না। পাশাপাশি গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বিআরটিএর ফেসবুক পেজে এক বার্তায় এ নির্দেশনা জানানো হয়।

বিআরটিএর বার্তায় বলা হয়েছে, মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তায় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। শিক্ষানবিশ লাইসেন্সধারীরা কেবল বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণের সময় গাড়ি চালাতে পারবেন। এ সময় গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন থাকতে হবে।

সাধারণত ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে গাড়ি চালানো শেখার জন্য শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্স নিতে হয়। এ সময় চালককে শিক্ষানবিশ চালক হিসেবে চিহ্নিত করতে গাড়ির সামনে ও পেছনে দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ লেখা বোর্ড বা চিহ্ন রাখতে হয়।

‘L’ হলো ইংরেজি Learner শব্দের সংক্ষিপ্ত রূপ। এই চিহ্ন দেখে অন্য গাড়ির চালকেরা বুঝতে পারেন, সংশ্লিষ্ট গাড়িটি একজন শিক্ষানবিশ চালাচ্ছেন। ফলে তাঁরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করতে পারেন।

শিক্ষানবিশ চালকদের প্রশিক্ষণের সময় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং নিয়ম মেনে গাড়ি চালানোয় সচেতনতা বাড়াতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

Advertise with us
Advertise with us
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭...
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
জিয়াউর রহমান এবং বেগম খালেদা...
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact