|

Advertise with us

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, চালক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, চালক গ্রেপ্তার

ময়মনসিংহ নগরীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় বাসচালক ইকবাল হোসেনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইকবাল হোসেন গাজীপুর সদর উপজেলার পালের পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, মামলা হওয়ার পর থেকেই বাসচালক ইকবালকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

গত ২ অক্টোবর দুপুরে ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস সড়কের দাপুনিয়া হাড়গুজির পাড় এলাকায় রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ৭ জন নিহত হন।

এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের বাসিন্দা মো. মোবারক আলী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় বাসচালককে আসামি করে লিখিত অভিযোগ দেন। পরে রাত ১২টার পর অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয়। ওই দুর্ঘটনায় মোবারক আলী তার মা, ভাই, ভাতিজি ও নাতিকে হারান।

নিহতরা হলেন— জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তার ছেলে মোফাজ্জল হোসেন (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) ও মর্জিনার ছেলে মিনান (৫)। অন্য ৩ জন হলেন— একই জেলার বীর গোবিন্দপুর গ্রামের অটোরিকশাচালক সুজন আলী (৪৪) এবং বাদেচান্দি গ্রামের আকরাম আলী (৫১) ও তার স্ত্রী মমতা বেগম (৩৯)।

Advertise with us
Advertise with us
১২ কেজি এলপিজির দাম ৩৯৫...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
৯ ব্যাংকের মুনাফা বেড়েছে, পতন...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
‘বন্ধুর ডাকে বাসা থেকে বেরিয়ে...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে ডায়ালাইসিস সেবা বন্ধ হতে...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact