ডেস্ক রিপোর্ট | রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৪১ বার পঠিত | পড়ুন মিনিটে
প্রায় দেড় ঘণ্টা পর মোহাম্মদপুর-বসিলা সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন অটোরিকশা চালকেরা। চালকদের দাবি-দাওয়ার বিষয়ে পুলিশের আশ্বাসের পর তারা সড়ক ছেড়ে দেন। অবরোধ প্রত্যাহারের পর বর্তমানে ওই সড়কে ধীরগতিতে যানবাহন চলাচল শুরু হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় সড়ক থেকে অটোরিকশা চালকরা অবরোধ তুলে নেন। তার আগে সকাল সাড়ে ৯টার দিকে সড়ক বন্ধ করে অরবোধ করেন চালকরা।
এই বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বলেন, আমরা অটোরিকশা চালকের সঙ্গে কথা বলেছি। তারা যে দাবিগুলো চেয়েছে, তা নিয়ে কথা বলেছি। তারা মেইন রোডের কথা বলেছে, আমরা বলেছি তারা যে সড়কে অনুমোদন আছে সেখানেই চলতে হবে। আমরা তাদের বুঝিয়েছি, তারা বুঝতে পেরে অবরোধ তুলে নিয়েছেন।