|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সাবেক কর্মীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পেনশনের দাবিতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সাবেক কর্মীদের বিক্ষোভ

রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মীরা। দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েকশ কর্মী রবিবার (১১ অক্টোবর) বিকাল ৩টার দিকে কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভকারী সাবেক কর্মীদের অভিযোগ, তারা কেউ ১০ বছর, কেউ ১৫ বছর চাকরি করে অবসরে গেছেন। অবসরে যাওয়ার সময় তাদের পেনশন দেওয়া হয়েছে। তবে সরকার তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে চিকিৎসা ও উৎসব ভাতা দেওয়ার নির্দেশ দিলেও গ্রামীণ ব্যাংক তা বাস্তবায়ন করেনি।

তারা বলেন, ২০০৪, ২০১৭ ও ২০১৮ সালের প্রজ্ঞাপনগুলোর কোনোটিই গ্রামীণ ব্যাংক পালন করেনি। অন্যান্য সংস্থা এসব সুবিধা দিতে পারলে গ্রামীণ ব্যাংক কেন দেবে না, সেই প্রশ্নও তোলেন তারা।

বিক্ষোভকারীরা বলেন, তাদের শ্রমের বিনিময়েই গ্রামীণ ব্যাংক আজকের অবস্থানে এসেছে। চিকিৎসা ও উৎসব ভাতা তাদের ন্যায্য দাবি। এ দাবি পূরণের জন্যই তারা আন্দোলন করছেন।

সাবেক কর্মীরা জানান, এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন তারা। তবে তাতে তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা যায়নি। তাই দাবি জানাতে এবার গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন তারা।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Advertise with us
Advertise with us
মক্কা ও মদিনা বাদে সৌদির...
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact