|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির, বিপিএম। সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব এবং ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, বিপিএম; অতিরিক্ত আইজিপি (ফাইন্যান্স) মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা); অতিরিক্ত আইজিপি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম; অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন, বিপিএম (সেবা); অতিরিক্ত আইজিপি ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা); এসআরবির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ, বিপিএম (সেবা); বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান; বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার; বাংলাদেশ পুলিশের ডিআইজি (ফাইন্যান্স) মো. আতিকুর রহমান, বিপিএম; অতিরিক্ত ডিআইজি (কনফিডেনশিয়াল) মোহাম্মদ শরীফ উদ্দিন; অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) খন্দকার শামীমা ইয়াছমিন; এবং বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর কামরুল হাসান তালুকদার, পিপিএম (সেবা)।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক ড. মো. মোর্শেদ হাসান খান, সৈয়দ রফিকুল হক ও মোহাম্মদ তফাজ্জুল হোসেন, এফসিএ; কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং কোম্পানি সচিব সাইফুল আলম, এফসিএস। সংবাদ বিজ্ঞপ্তি

Advertise with us
Advertise with us
মক্কা ও মদিনা বাদে সৌদির...
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact