|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
শামা ওবায়েদ

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত,আইসিইউতে আরও ৪ জন

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত,আইসিইউতে আরও ৪ জন

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং আরও চারজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান শামা ওবায়েদ ইসলাম।

তিনি জানান, গতকাল শনিবারের এ হামলায় মোট নিহতের সংখ্যা দুই বাংলাদেশিসহ ১২ জনে পৌঁছেছে। কর্তৃপক্ষ নিহত ভুক্তভোগীদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে বলেও জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, ‘আমরা সবার পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছি।’

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের হতাহতের ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে শামা ওবায়েদ বলেন, ‘চলমান এই যুদ্ধে আমরা ইতিমধ্যে ১৪ জন বাংলাদেশি নাগরিককে হারিয়েছি। আমরা আর কোনো রেমিট্যান্স যোদ্ধার প্রাণহানি দেখতে চাই না।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মরদেহ আনায় যাবতীয় খরচ বহন করবে বাংলাদেশ সরকার।

Advertise with us
Advertise with us
পদ্মায় ভাঙন, ধসে পড়লো ৮...
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার...
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে ২ দিন এলপিজি...
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact