|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফেনী বিআরটিএর গণশুনানীতে ঘুমিয়ে গেলেন ডিসি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   ১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ ফেনী জেলা সার্কেলের কার্যক্রম সম্পর্কে গণশুনানীর আয়োজন করে বিআরটিএ সদর কার্যালয়। গণশুনানীতে এই সার্কেলের জন্য নিজস্ব জায়গায় আলাদা ভবণ নির্মাণ, গাড়ীর রেকর্ডপত্র সংরক্ষণের জন্য একটি মানসম্মত রেকর্ডরুমসহ বেশকয়েকটি দাবী জানান ফেনী জেলার বিভিন্ন চালক, মালিক ও শ্রমিকবৃন্দ। তবে এই সার্কেলের কোন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কোন ধরণের অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ ছিল সরকারী রাজস্ব ব্যাংকে জমা দেওয়ার বিষয়ে। ফেনী বিআরটিএ সার্কেল থেকে রাজস্ব আদায়কারী ব্যাংক গুলোর অবস্থান প্রায় ২ কিলোমিটার হওয়ায় সাধারণ গ্রাহকরা বিষয়টিকে ঝামেলা মনে করছে। গ্রাহকরা বলছে বিআরটিএর অফিস সংলগ্ন একটি ব্যাংকের বুথ চালু করলে দুভোর্গ কমবে।

১ মার্চ সকাল ১১ টায় ফেনী শহরের শিল্পকলা একাডেমিতে এই গণশুনানী অনুষ্ঠিত হয়।

গণশুনানীতে ফেনী জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (সম্পদ) নুর মোহাম্মদ মজুমদার। এই সময় আরো উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া, বিআরটিএ ফেনী সার্কেলের সহকারী পরিচালক পার্কন চৌধুরী, মোটরযান পরিদর্শক জমির উদ্দিনসহ পরিবহন সেক্টরের সকল স্টক হোল্ডারগণ। তবে গণশুনানী চলাকালীন বেশ কিছু সময় ধরে নিজ চেয়ারে ঘুমিয়ে ছিলেন ফেনী জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক...
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি...
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে গঙ্গা...
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক...
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ...
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
অভিনেতা থেকে আর্মি, কার্গিল যুদ্ধেও...
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact