|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মূলধন বাড়াতে ৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে এনআরবি ব্যাংক

  |   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মূলধন বাড়াতে ৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে এনআরবি ব্যাংক

টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করতে ৩০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে এনআরবি ব্যাংক লিমিটেড। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ বন্ড ইস্যু করা হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের ২২৯তম সভায় বন্ড ইস্যুর অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত বন্ডটির নাম ‘এনআরবি ব্যাংক প্রথম সাবঅর্ডিনেটেড বন্ড’।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

সাত বছর মেয়াদি এ বন্ড হবে জামানতবিহীন, অ-রূপান্তরযোগ্য, সম্পূর্ণ পরিশোধযোগ্য ও কুপনযুক্ত ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চূড়ান্ত অনুমোদনের পর বন্ডটি আনুষ্ঠানিকভাবে ইস্যু করা হবে।

Advertise with us
Advertise with us
বড়শিতে ধরা পড়ল সাড়ে ১৩...
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
৮ হাজার কোটির পাইপলাইন: চালুর...
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী...
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact