|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি সড়ক পরিবহনের

  |   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি সড়ক পরিবহনের

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ের ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা। আর প্রকল্প ঋণ হিসেবে ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা ধরা হয়েছে।

আজ বুধবার প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন করা হয়। অনুমোদিত প্রকল্পের মধ্যে নতুন ৭টি এবং সংশোধিত ৫টি।

সভায় সবচেয়ে বেশি পাঁচটি প্রকল্প অনুমোদন পেয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের। এর মধ্যে রয়েছে ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): সাউদার্ন রুট’, রাজশাহী সড়ক জোনের আওতায় জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ এবং চট্টগ্রাম সড়ক জোনের আওতায় জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (তৃতীয় পর্যায়) প্রকল্প।

এ ছাড়া ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): নর্দান রুটের প্রথম সংশোধন এবং ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)-এর প্রথম সংশোধন প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্প হলো বরিশাল সেনানিবাস স্থাপন—দ্বিতীয় পর্যায় এবং খুলনা নৌ অঞ্চলে নৌ সদস্যদের আবাসন সুবিধাসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘খুলনা পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প’-এর প্রথম সংশোধনও অনুমোদন পেয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন চালু এবং বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধন।

এ ছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘দ্য ইমপ্রুভড ওয়ার্কিং কন্ডিশন অ্যান্ড সোশ্যাল প্রোটেকশন ফর ওয়ার্কার্স ইন দ্য টেক্সটাইল অ্যান্ড লেদার সেক্টর’ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘মনপুরা দ্বীপাঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আপগ্রেডেশন ও সম্প্রসারণ’ প্রকল্পের প্রথম সংশোধন অনুমোদন করা হয়েছে।

একনেক সভায় পরিকল্পনা মন্ত্রী এরই মধ্যে অনুমোদন করেছেন—এমন ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১৫টি প্রকল্পের বিষয়েও অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের দ্বিতীয় সংশোধন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধন এবং ভাসানচরে গ্রিন বেল্ট স্থাপন ও কক্সবাজারে রোহিঙ্গা-আক্রান্ত এলাকায় পুনঃবনায়ন প্রকল্পের প্রথম সংশোধন।

এ ছাড়া দেশি মুরগি গবেষণা, সংরক্ষণ ও উন্নয়ন জোরদারকরণ, অর্থনৈতিক অঞ্চলগুলোতে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন, ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন, বন্যা পূর্বাভাস সক্ষমতা বৃদ্ধির জন্য সিলেট বিভাগের ডিজিটাল এলিভেশন (থ্রিডি) মডেল প্রস্তুতকরণ এবং সিলেট-১০ নম্বর অনুসন্ধান কূপ খনন প্রকল্প রয়েছে।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী আবদুল মঈন খান, পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সূত্র আজকের পত্রিকা

 

 

Advertise with us
Advertise with us
গাজীপুরে সড়ক দখলমুক্ত করতে সিটি...
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
একনেকে ১ লাখ ৬৮ হাজার...
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ...
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বেকারি পণ্যের দাম আপাতত বাড়ছে...
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
দেশে খেলাপি ঋণের পরিমাণ ৬০৬৫৫৫...
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির...
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact