|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কাশিয়ানীতে তেলবাহী নসিমন খাদে পড়ে চালক নিহত

  |   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কাশিয়ানীতে তেলবাহী নসিমন খাদে পড়ে চালক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে তেলবাহী নসিমন খাদে পড়ে মো. রাসেল শেখ (৩০) নামে এক নসিমনচালক নিহত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার জয়নগর-কাশিয়ানী সড়কের হিরণ্যকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নসিমনচালক মো. রাসেল শেখ মুকসুদপুর উপজেলার শাসোনিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, একটি নসিমেন তেল বোঝাই করে জয়নগর থেকে কাশিয়ানী যাচ্ছিল। এ সময় নসিমনটি হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে নসিমনচালক মো. রাসেল শেখ গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Advertise with us
Advertise with us
পদ্মা ব্যাংকের দায়িত্ব নিল বাংলাদেশ...
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ঈদের আগে চালু হচ্ছে এলিভেটেড...
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৩৯৬২...
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর...
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন...
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact