|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সড়ক দুর্ঘটনায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১১

  |   রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সড়ক দুর্ঘটনায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১১

পশ্চিম ইরানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ১১ জন নিহত এবং সাতজন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এর সূত্র দিয়ে ভারতের বার্তা সংস্থা এএনআই এই তথ্য জানিয়েছে।

কুর্দিস্তান প্রদেশের সানান্দাজ কাউন্টি এবং হামেদান কাউন্টির সংযোগকারী মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। কুর্দিস্তান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সেসের জরুরি চিকিৎসাসেবা বিভাগের প্রধান বাবাক রোশনাই জানান, বিস্ফোরণের আগুনে আশপাশের বেশ কয়েকটি গাড়িও পুড়ে যায়। সিনহুয়া সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে সানান্দাজের একটি হাসপাতালে ভর্তি করেছেন এবং ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন চরম মাত্রায় পৌঁছেছে।

মার্কিন সাময়িক বাহিনী শনিবার (৬ সেপ্টেম্বর) জানিয়েছে, তারা ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে দাবি করে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আঞ্চলিক জলসীমায় টহলরত দুটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলার জবাবেই ৫ সেপ্টেম্বর সেন্টকম বাহিনী ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালায়। সেন্টকম আরো জানায়, তাদের একটি বিমানবাহী রণতরি এবং একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম হয়েছে।

এর আগে জুলাইয়ের শুরুতে হরমুজ প্রণালীতে নৌ-মাইনের আঘাতে একটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ইরানের মেহের নিউজ এজেন্সি দাবি করেছিল, জাহাজটি তেহরানের নির্ধারিত সতর্কবার্তা উপেক্ষা করে নিষিদ্ধ অঞ্চলে প্রবেশ করায় দুর্ঘটনাটি ঘটেছিল। উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্বজুড়ে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের অন্যতম প্রধান ও কৌশলগত সামুদ্রিক পথ।

 

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
দুপুরে হাসিনার খরচ ছিল সাড়ে...
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ...
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact