|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস মারা গেছেন

  |   শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস মারা গেছেন

সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও দৈনিক সংবাদের বার্তা পরিবেশক আব্দুল কুদ্দুস (৮২) আর নেই।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে শহরের মুজিব সড়কের নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মরহুমের ভাতিজি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান লায়লা ফেরদৌস হিমেল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট হৃদরোগে আক্রান্ত হলে আব্দুল কুদ্দুসকে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুদিন চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নেওয়া হয়। এরপর এক মাসের বেশি সময় শয্যাশায়ী থাকার পর শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

আব্দুল কুদ্দুস দৈনিক সংবাদের বার্তা পরিবেশক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সিরাজগঞ্জের সংবাদ অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক সংবাদের সঙ্গে যুক্ত ছিলেন।

মৃত্যুকালে তিনি এক মেয়ে, নাতি, ভাই, ভাতিজা-ভাতিজিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ জুমা সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া কবরস্থান মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাকে দাফন করা হবে।

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে সিরাজগঞ্জের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সিরাজগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না শোক প্রকাশ করেছেন৷ এ ছাড়া জেলার সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতারা শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
জাতীয় নিরাপদ সড়ক দিবস: ৩০০...
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
দেশের কৃষি খাতে ১৪ হাজার...
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact