|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রূপপুরের জ্বালানি সরবরাহ নিয়ে যা বললো পাকিস্তান হাইকমিশন

  |   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রূপপুরের জ্বালানি সরবরাহ নিয়ে যা বললো পাকিস্তান হাইকমিশন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম জ্বালানি সরবরাহে বিলম্বের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকার পাকিস্তান হাইকমিশন।

হাইকমিশন জানিয়েছে, বিষয়টি প্রযুক্তিগত ও প্রক্রিয়াগত ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট।তাই এ নিয়ে কোনো ধরনের অতিরঞ্জিত ব্যাখ্যা দেওয়া উচিত নয়।

গণমাধ্যমের পক্ষ থেকে ঢাকার পাকিস্তান হাইকমিশনের কাছে জানতে চাওয়া হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে পাঠানো ইউরেনিয়াম জ্বালানি নির্ধারিত সময়ে বাংলাদেশে পৌঁছায়নি।

জবাবে পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) শাবিদ উল্লাহ ওয়াজির সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বলেন, পাকিস্তান আন্তর্জাতিক কূটনৈতিক নিয়ম ও প্রক্রিয়ার প্রতি অবিচল প্রতিশ্রুতিশীল।

দেশটি নির্ধারিত নিয়ম, বেসামরিক বিমান চলাচলসংক্রান্ত নীতিমালা ও প্রোটোকল অনুসরণ করে কূটনৈতিক ফ্লাইট এবং আকাশসীমা ব্যবহারের সব আবেদন নির্ধারিত ও স্বচ্ছ সময়সীমার মধ্যে প্রক্রিয়া করে থাকে।

তিনি বলেন, প্রকাশিত প্রতিবেদনগুলোর বিষয়টি মূলত ফ্লাইটের রুট নির্ধারণ এবং আকাশসীমা ব্যবহারের অনুমতির সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তিগত ও প্রক্রিয়াগত ব্যবস্থাপনার বিষয় বলে মনে হচ্ছে।

এ ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিমান চলাচল কর্তৃপক্ষসহ অন্যান্য কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের প্রয়োজন হতে পারে। এর ফলে কখনো কখনো ফ্লাইটের সূচিতে পরিবর্তন আসতে পারে।

পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে আরও বলা হয়, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয়। তাই বিষয়টিকে যথাযথ প্রযুক্তিগত প্রেক্ষাপটে দেখা উচিত। একই সঙ্গে এমন কোনো বর্ণনা বা প্রচারণাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করতে পারে।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ...
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
দেড় বছরে ইন্টেরিম সরকার যে...
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আগামী সপ্তাহ থেকে ঋণ প্রস্তাব...
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে...
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
ডুবন্ত কৃষি ব্যাংকে ৪ হাজারের...
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact