|

Advertise with us

মধ্যরাতে গাড়ি নিয়ে ঘুরছেন প্রশাসক, অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্নের নির্দেশ

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মধ্যরাতে গাড়ি নিয়ে ঘুরছেন প্রশাসক, অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্নের নির্দেশ

রাতে গাড়ি চালিয়ে মিরপুর-১০-এর সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন ও হকারদের অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্নের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সোমবার (৫ অক্টোবর) মধ্যে রাতে নিজে গাড়ি চালিয়ে রাজধানীর মিরপুর-১০-এর হকার উচ্ছেদ-পরবর্তী সার্বিক পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু পরিস্থিতি, বৃক্ষরোপণ কর্মসূচি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেন তিনি।

এ সময় প্রশাসক মিরপুর-১০-এর হকার উচ্ছেদ-পরবর্তী হকারদের অবৈধ বিদ্যুতের লাইন কেটে দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি পরিদর্শনকালে প্রশাসক মিরপুর-১০-এর হকারদের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর বৃক্ষরোপণ পর্যবেক্ষণ করেন।

এ সময় প্রশাসক, বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ড্রেন ব্যবস্থা সংস্কার, প্রজেক্টর ডাস্টবিন স্থাপন ও সাধারণ জনগণের জনদুর্গভোগ কমানোসহ বিভিন্ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন নির্দেশনা দেন।

প্রশাসক মিরপুর-১০ হতে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রো রেলের পিলার ও এর আশপাশের বিভিন্ন দেওয়ালে অবৈধ পোস্টার ও লিফলেট অপসারণের পর সিটি কর্পোরেশনের উদ্যোগে আসন্ন গ্রাফিতি অঙ্কনের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। মিরপুর-১০ কে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগর হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

Advertise with us
Advertise with us
বাসে প্রসাধনী বিক্রি করতেন এই...
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
ধানমন্ডি লেকের পাশে হবে নজরুল...
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ...
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
ভারত ভাগের ৭০ বছর পর...
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
চলতি মাসেই জাপান সফরে যাচ্ছেন...
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
দেশের প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নেমে...
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact