ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৫৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনাThe City Bank powerful banking App City Touch
ভারতীয় ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নির্দেশনা অনুসারে, একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না।
আবেদনকারী শুধুমাত্র পরবর্তী দুই-সপ্তাহের অ্যাপয়েন্টমেন্ট তারিখগুলোর জন্য বুক করতে পারবেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) আইভ্যাকের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়।
আইভ্যাক জানিয়েছে, পরবর্তী দুই সপ্তাহের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হয়, যা সংশ্লিষ্ট মিশন এবং ভিসা বিভাগের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লটের প্রাপ্যতা সাপেক্ষে।
আইভ্যাক বলছে, স্লটের প্রাপ্যতা সাপেক্ষে রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা স্লট খোলা থাকে।
গাইডলাইনে বলা হয়, একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না। আবেদনকারীরা শুধুমাত্র পরবর্তী দুই-সপ্তাহের অ্যাপয়েন্টমেন্ট তারিখগুলোর জন্য বুক করতে পারবেন।