|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বেনাপোল স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নে ব্যয় হবে ২৭৭ কোটি টাকা

  |   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেনাপোল স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নে ব্যয় হবে ২৭৭ কোটি টাকা

বেনাপোল স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নে ২৭৭ কোটি ৪৩ লাখ টাকার দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন একটি প্রকল্পের আওতায় এসব কাজ করা হবে।

গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাব দুটি অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

বৈঠকে অনুমোদিত একটি প্রস্তাব হলো— বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন ‘ইস্টার্ন সাউথ এশিয়ায় পরিবহন ও বাণিজ্য সংযোগ ত্বরান্বিতকরণ বাংলাদেশ প্রথম পর্যায়’ প্রকল্পের আওতায় বেনাপোল স্থলবন্দরে বন্দর ভবন, যাত্রীদের জন্য গাড়ি রাখার স্থান এবং সংশ্লিষ্ট অন্যান্য অবকাঠামো নির্মাণ।

আরও পড়ুন: জরুরি গ্যাসের চাহিদা পূরণে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার

এ প্যাকেজের মূল চুক্তিমূল্য ১২৭ কোটি ২৩ লাখ ৯২ হাজার ৯৮৮ টাকা। কাজটি বাস্তবায়নের জন্য ঢাকার আদাবরের রিং রোডের মনিকো ভবনে অবস্থিত মনিকো লিমিটেডকে সুপারিশ করা দরদাতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

অন্যদিকে, একই প্রকল্পের আওতায় বেনাপোল স্থলবন্দরে ইয়ার্ড, শেড, গুদাম, পণ্য স্থানান্তর শেডসহ অন্যান্য আনুষঙ্গিক সুবিধা নির্মাণের আরেকটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এ প্যাকেজের মূল চুক্তিমূল্য ১৫০ কোটি ১৯ লাখ ৩১ হাজার ৯৫৭ টাকা। কাজটি বাস্তবায়নের জন্য ঢাকার বীর উত্তম সি আর দত্ত সড়কের মোনেম বিজনেস ডিস্ট্রিক্টে অবস্থিত কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসিকে সুপারিশ করা দরদাতা হিসেবে নির্বাচন করা হয়েছে।

দুটি প্যাকেজের মোট চুক্তিমূল্য দাঁড়িয়েছে ২৭৭ কোটি ৪৩ লাখ ২৪ হাজার ৯৪৬ টাকা। নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবগুলো অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

Advertise with us
Advertise with us
দুপুরে হাসিনার খরচ ছিল সাড়ে...
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ...
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact