|

Advertise with us

বাংলাদেশের সঙ্গে লাগোয়া ‘চিকেন্স নেকে’ নতুন মহাসড়ক বানাবে ভারত

  |   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশের সঙ্গে লাগোয়া ‘চিকেন্স নেকে’ নতুন মহাসড়ক বানাবে ভারত

নিজেদের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সংযোগ আরও বাড়তে শিলিগুঁড়ি করিডরে চার লেনের নতুন আরেকটি মহাসড়ক বানাবে ভারত। এজন্য দেশটির কেন্দ্রীয় সরকার ২ হাজার কোটিরও বেশি রুপি বরাদ্দ দিয়েছে। শিলিগুঁড়ি করিডর চিকেন্স নেক নামেও পরিচিত। যা বাংলাদেশ সীমান্তের সঙ্গে লাগোয়। এছাড়া ভারতের সরু এ করিডরটির সঙ্গে নেপালের সীমান্তও আছে। এটি ভুটান ও চীন থেকেও খুব কাছে।

নতুন মহাসড়কটি লম্বায় ৩১ কিলোমিটার হবে। এটি বর্তমান মড়াসড়ক-২৭ এর পাশেই নির্মাণ করা হবে।

গতকাল বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গড়কড়ি ফেসবুকে এক পোস্টে জানান, নতুন মহাসড়কটির জন্য সব মিলিয়ে ২ হাজার ৭৮ কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে। যা পানিটাঙ্কি এবং খড়িবাড়ি হয়ে বাগদোগ্রা থেকে বিহারের গালগালিয়াকে যুক্ত করবে।

নতুন সড়কটি জাতীয় মহাসড়ক-৩২৭ নামে পরিচিতি পাবে এবং জাতীয় মহাসড়ক-২৭ থেকে এটির দূরত্ব থাকবে ২০ থেকে ৩০ কিলোমিটার।

৬০ কিলোমিটার লম্বা সিলিগুঁড়ি করিডর প্রস্থে মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার। কিন্তু ভারতের এক অংশ থেকে আরেক অংশ যুক্ত করার একমাত্র পথ এটি। যা দেশটির অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গড়কড়ি বলেছেন, ভারতের উত্তরপূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ, নেপাল এবং ভুটানের সঙ্গেও সড়ক যোগাযোগ সহজ হবে এই মহাসড়কের মাধ্যমে।

এদিকে ২০২৪ সালে ৫ আগস্ট বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর শিলিগুঁড়ি করিডর নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে ভারত। এরপর সেখানে সামরিক উপস্থিতি বৃদ্ধি করে নয়াদিল্লি।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
১২ কেজি এলপিজির দাম ৩৯৫...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
৯ ব্যাংকের মুনাফা বেড়েছে, পতন...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
৭ নভেম্বর বন্ধ থাকবে দেশের...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
‘বন্ধুর ডাকে বাসা থেকে বেরিয়ে...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে ডায়ালাইসিস সেবা বন্ধ হতে...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের...
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact