|

Advertise with us

ফরিদপুরে গভীর রাতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, হাসপাতালে চালকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরে গভীর রাতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, হাসপাতালে চালকের মৃত্যু

ফরিদপুরে গভীর রাতে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ‘কিশোর তন্ময়’ নামের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আগুনের আঁচ টের পেয়ে তিনি নেভানোর চেষ্টা করেন। কিন্তু এ সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে শহরের গোয়ালচামোট বাসস্ট্যান্ড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বাসচালকের নাম কালাচান (৫৫)। তার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের বাসস্ট্যান্ডে রাস্তার পাশে পার্কিং করা ‘কিশোর তন্ময়’ নামের একটি লোকাল মিনিবাসে হঠাৎ আগুনের ঘটনা ঘটে। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। তিনি নিজেও আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় চালক অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, গত রাতে নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুনের ঘটনা ঘটে। এ সময় বাসের চালক ভেতরে ঘুমিয়ে ছিলেন। চালক দ্রুত বের হয়ে নিজেও আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ধোঁয়ার কারণে চালকের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact