|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফীর প্রথম জানাজা সম্পন্ন

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফীর প্রথম জানাজা সম্পন্ন

চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে এবং এতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে আটটায় নগরের দেবপাহাড় জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা সম্পন্ন হয়।

পরে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে), চট্টগ্রাম প্রেসক্লাব এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতারা।

সুলতান আহমেদ আশরাফী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি ও কোষাধ্যক্ষ ছিলেন। তিনি দৈনিক আজাদীতে তিন দশকের বেশি সময় ধরে জ্যেষ্ঠ সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএফইউজের সহসভাপতি শহীদ উল-আলম, সিইউজের জ্যেষ্ঠ সহসভাপতি স. ম. ইব্রাহিম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা, জ্যেষ্ঠ সহসভাপতি চৌধুরী ফরিদ ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। এ ছাড়া উপস্থিত ছিলেন সিইউজের সাধারণ সম্পাদক সবুর শুভ, সংগঠনটির সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, বিএফইউজের নির্বাহী সদস্য প্রণব বড়ুয়া অর্ণবসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকেরা।

সুলতান আহমেদ আশরাফী গতকাল রবিবার রাত সাড়ে আটটায় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৭৯ বছর বয়সি এই সাংবাদিক গত কয়েক দিন আগে হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আজ সোমবার জোহরের নামাজের পর বাঁশখালী উপজেলার মধ্যম সরল এলাকার বাইতুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, সুলতান আহমেদ আশরাফীর মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিকতা অঙ্গনে একজন অভিজ্ঞ ও গুণী সাংবাদিকের অপূরণীয় শূন্যতা তৈরি হলো। নেতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
পদ্মায় ভাঙন, ধসে পড়লো ৮...
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার...
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে ২ দিন এলপিজি...
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact