|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ধামরাইয়ে ৫ দিনের ব্যবধানে চার বাসে অগুন, গ্রেপ্তার ৫

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ধামরাইয়ে ৫ দিনের ব্যবধানে চার বাসে অগুন, গ্রেপ্তার ৫

ঢাকার ধামরাইয়ে মাত্র ৫ দিনের ব্যবধানে একে একে চারটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ধামরাই থানায় পৃথক দুটি মামলা করেছেন ভুক্তভোগী বাস মালিকরা। এসব মামলায় ইতোমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সর্বশেষ সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে ধামরাই ভূমি অফিসের সামনে ‘হামজা ব্রাদার্স পরিবহন’ নামে একটি বাসে আগুনের ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সুতিপাড়া ইউনিয়নের বাথুলী এলাকার বাবুল হোসেন ওরফে কদম আলী (৫৫), ঈশান নগর এলাকার আবদুল্লাহ আল মামুন (৩৭), কুল্লা ইউনিয়নের ঈমান গাঙ্গাইল এলাকার মহিউদ্দিন (৬৮), সানোড়া ইউনিয়নের চরখুন্ড এলাকার আবু বক্কর সিদ্দিক (২৮) এবং বাইচাইল এলাকার মাসুদুর রহমান (৬০)। এরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে একটি সূত্রে জানা গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার রাত একটার দিকে ধামরাই ভূমি অফিসের সামনে হামজা ব্রাদার্স পরিবহনের বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। বাসটি ঢুলিভিটা থেকে আশুলিয়ার ডিইপিজেড এলাকার একটি পোশাক কারখানার কর্মী আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, নাশকতামূলকভাবেই এই আগুন দেওয়া হয়েছে।

এর আগে রোববার (৮ নভেম্বর) ভোররাতে শরীফবাগ এলাকার আফাজ উদ্দিন কলেজের সামনে ‘ডি-লিংক পরিবহন’ নামে একটি পোশাক কারখানার কর্মী আনা-নেওয়ার বাসে আগুন দেওয়া হয়। তারও আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ধামরাই থানা রোডে মেরামতাধীন ‘পাভেল পরিবহন’ এবং শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় ‘পল্লী সেবা পরিবহন’ নামের আরও দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চারদিনের এই ধারাবাহিক বাস পোড়ানোর ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সবমিলিয়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, গত কয়েক দিনে চারটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। আমরা বাস মালিকদের আগেই সতর্ক করেছি এবং বাসগুলো নিরাপদে পাহারায় রাখার অনুরোধ জানিয়েছি। এই আগুনের ঘটনাগুলো রাজনৈতিক নাশকতা নাকি ব্যক্তিগত বিরোধ থেকে ঘটছে, তা বিভিন্ন দিক সামনে রেখে তদন্ত করা হচ্ছে।

ওসি জানান, চারটি ঘটনার মধ্যে দুই বাসের মালিক বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এ পর্যন্ত পাঁচজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertise with us
Advertise with us
ধামরাইয়ে ৫ দিনের ব্যবধানে চার...
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact