ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ৩১ বার পঠিত | পড়ুন মিনিটে
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে রাঙ্গিয়ার পোতা গ্রাম থেকে বৃদ্ধ মানসিক প্রতিবন্ধী মহিউদ্দিন মুন্সী বালিয়াডাঙ্গা বাজারে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি কাঠবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মহিউদ্দিন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, বেলেডাঙ্গা বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন পথচারী মারা গেছে সেখানে পুলিশ পাঠিয়েছি।