|

Advertise with us

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকে আগুন

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকে আগুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটির ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ৯টায় উপজেলার কাচপুর ব্রিজ সংলগ্নে এ ঘটনা ঘটে।

আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন কাচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহাসড়কের ঢাকাগামী লেনের কাচপুর অংশে তিশা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা তাৎক্ষণিক নেমে পড়ায় কোনো হতাহত হয়নি। তবে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে।

কাচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। তবে আগুনের ঘটনায় কোনো যাত্রীর ক্ষতি হয়নি। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং পুড়ে যাওয়া বাসটি রেকারের মধ্যমে সরানো হচ্ছে।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিককে একাধিক ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।

এদিকে সোনারগাঁয়ে খড়বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা সমস্ত খড় পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম বাইপাস মহাসড়কের সোনারগাঁ উপজেলার জামপুর মিরেরটেক বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে খড়বোঝাই ট্রাকটি রাত সাড়ে ৩টার দিকে মিরেরটেক বাজারস্থ জামে মসজিদের সামনে পৌঁছে খড় আনলোডের অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়ায়। এ সময় চালক ও হেলপার ট্রাকের ভেতরে ঘুমিয়ে পড়েন। পরে ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী নারী চালককে জানান, কিছুক্ষণ আগে একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে গেছে।

এ সময় চালক ট্রাকটি রক্ষা করতে প্রায় ১৫০ গজ সামনে নিয়ে রাস্তার পাশের পানিতে খড় ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হন। তবে আগুনে ট্রাকে থাকা সমস্ত খড় পুড়ে যায়।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় জড়িতদের সিসিটিভি ও তথ্যের ভিত্তিতে শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertise with us
Advertise with us
রাজশাহীতে বিআরটিসির ২ বাসে আগুন,...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
২৩ নভেম্বর পর্যন্ত টানা বৃষ্টির...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
ঘূর্ণিঝড় ‘আকভান’: চার সমুদ্রবন্দরে ৩...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
নাশকতার উদ্দেশ্যে টহল গাড়িটি চুরি...
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact