|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঝড়ের কবলে ট্রলার ডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

  |   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝড়ের কবলে ট্রলার ডুবিতে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের মহেশখালীতে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে নিহত দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছে আরও দুজন।

মহেশখালী থানার ওসি আব্দুস সালাম বলেন, বৃহস্পতিবার ভোরে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই জেলে হলেন- মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া এলাকার মৃত মোক্তল হোসেনের ছেলে ফয়েজ আহমদ এবং মেহেরিয়াপাড়া এলাকার সোহাগ মিয়ার ছেলে সাইফুল ইসলাম।

ওসি আব্দুস সালাম বলেন, ভোররাত ৩টার দিকে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। কয়েকজন জেলে নিরাপদে উঠতে পারলেও কয়েকজন নিখোঁজ হন। পরে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ দুই জেলে হলেন নুরুল আলম ও মুহিব উল্লাহ। তাদের উদ্ধারে স্থানীয় জেলেরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন বলেন, মহেশখালীর কুতুবজোম এলাকার খোন্দকারপাড়ার ফরিদ আলমের মালিকানাধীন ‘এফবি তাহসিন’ নামের ট্রলারটি মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরার উদ্দেশে যাত্রা করে।

বৃহস্পতিবার ভোররাতের দিকে নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় জেলেরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। একপর্যায়ে ফয়েজ আহমদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

নাজিরারটেকের স্থানীয় ব্যবসায়ী দিদারুল ইসলাম রুবেল বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর আশপাশের জেলেরা নৌকা নিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন। কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নুরুল আলম ও মুহিব উল্লাহর সন্ধান এখনও পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির...
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল...
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের...
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের...
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
থার্ড টার্মিনাল: যাত্রী পরিবহন সক্ষমতা...
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কুলের বনভোজনের বাসের সঙ্গে যাত্রীবাহী...
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
উল্টো পথে বেসামরিক বিমান পরিবহন...
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে গ্যাস সংকটের অজুহাতে বাড়তি...
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ...
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact