|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

  |   বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় আ স ম আব্দুস সামাদ নামে এক কসাইখানা পরিদর্শক ও মামুন হোসেন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কালীগঞ্জ পৌরসভার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ও মহেশপুর উপজেলার কুল্লাপাড়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

স্থানীয়রা জানান, সকালে কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক আ স ম আব্দুস সামাদ মোটরসাইকেলে করে বৈশাখি তেল পাম্পের সামনে থেকে অফিসে যাচ্ছিলেন। পথে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দেয়।

এতে আব্দুস সামাদ ও ইজিবাইক চালক নুর হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুস সামাদকে মৃত ঘোষণা করেন। আহত নুর হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, সকালে রূপসা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও ইজিবাইককে ধাক্কা দিলে মোটরসাইকেলচালক নিহত হন। এঘটনায় বাসটি জব্দ করা হয়েছে।

অন্যদিকে, মহেশপুর উপজেলার কুল্লাপাড়া গ্রামের মসজিদের সামনে ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাক্টরের ধাক্কায় মামুন হোসেন নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত মামুন হোসেন উপজেলার গাড়াপোতা গ্রামের বাসিন্দা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হবে। ট্রাক্টরচালককে আটকের জন্য অভিযান চলছে।

Advertise with us
Advertise with us
অক্টোবরে জ্বালানি তেলের দাম থাকছে...
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা দখলের ঘটনায় সাংগঠনিক পদক্ষেপ...
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা সেন্টারে হামলা: এমপি পদ...
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
‘হুমকির মুখে’ সার পরিবহনের দরপত্র,...
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
৫ অক্টোবর থেকে শেনজেন ভিসার...
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
আমদানি নিষেধাজ্ঞার পরও দেশে ঢুকছে...
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact