|

Advertise with us

চলন্ত বাসে ফুটফুটে সন্তানের জন্ম, মা-শিশুর আজীবন বাসভাড়া ফ্রি

  |   বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চলন্ত বাসে ফুটফুটে সন্তানের জন্ম, মা-শিশুর আজীবন বাসভাড়া ফ্রি

লালমনিরহাটের হাতীবান্ধার গৃহবধূ আবিদা বেগম চলন্ত বাসে একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। এ ঘটনায় মা ও ছেলের জন্য আজীবন বাসভাড়া ফ্রি করে দিয়েছেন আনাস এন্টারপ্রাইজ নামে পরিবহনটির কর্তৃপক্ষ।

আবিদা বেগম হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়ার রমনীগঞ্জ গ্রামের আবেদ আলীর মেয়ে।

জানা গেছে, কাজের সুবাদে স্বামী ও সন্তান নিয়ে ঢাকার জিরানীতে বসবাস করতেন পোশাক শ্রমিক আবিদা বেগম (২৮)।

দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হলে সন্তান প্রসবের জন্য মাতৃত্বকালীন ছুটি নেন আবিদা। চিকিৎসকের দেওয়া নির্দেশনা মোতাবেক সন্তান প্রসবে আরও ২০ দিন বাকি ছিল।

সেই সন্তান প্রসব করতে গত শুক্রবার প্রথম সন্তানকে নিয়ে ঢাকা থেকে বুড়িমারীগামী আনাস এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাসে বাবার সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। পথে রংপুরের মিঠাপুকুরে চলন্তবাসে প্রসব বেদনা উঠলে বাসের অন্য নারী যাত্রীদের সহায়তায় দ্বিতীয় ছেলে সন্তানের জন্ম দেন আবিদা।

এ সময় আনন্দে বাস যাত্রীদের মিষ্টিমুখ করান বাসের সুপারভাইজার। পরিবারের সদস্যরা বাসটির নামানুসারে নবজাতকের নাম রাখেন আনাস হাসান। এ খবর ছড়িয়ে পড়লে আনাস এন্টারপ্রাইজের মালিক খুশি হয়ে নবজাতকের বাড়িতে উপঢৌকন পাঠিয়ে মা ও শিশুর আজীবনের বাস ভাড়া ফ্রি ঘোষণা করেন।

বাসটির সুপারভাইজার মজনু মিয়া বলেন, হঠাৎ বাসে অন্তঃসত্ত্বা মায়ের চিৎকার শুনে বাস থামিয়ে দিয়ে পুরুষ যাত্রীদের বাহিরে নামিয়ে নিয়ে আসি। এরপর অন্য নারী যাত্রীরা সহায়তা করলে ছেলে সন্তান প্রসব করেন আবিদা নামে সেই প্রসূতি। পরে বাস মালিক তাদের মা ছেলের আজীবনের বাস ভাড়া ফ্রি ঘোষণা করেছেন।

প্রসূতি আবিদার বাবা আবেদ আলী বলেন, মেয়ের সন্তান প্রসবের জন্য আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। ডাক্তার বলেছিল আরও ২০ দিন সময় লাগবে। কিন্তু এরই মাঝে সেদিন চলন্ত বাসেই আরেক নাতির জন্ম হয়েছে। মা-ছেলে দুজনে সুস্থ রয়েছে। সবাই তাদের জন্য দোয়া করবেন।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজল রহমান খোকন জানান, ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি শুনেছি। এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

Advertise with us
Advertise with us
নতুন মজুরি ঘোষণা ও বাস্তবায়নসহ...
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন...
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
মৌসুমের শেষ সময়ে জেলেদের জালে...
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ডিজেলের জরুরি মজুত বাজারে ছাড়তে...
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact