|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রাম সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে ২ জন নিহত

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে ২ জন নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার কেরানীহাট রেলবিটের কুনিয়া বটতল এলাকায় এই দুর্ঘটনা হয়।

নিহতরা হলো– সোহানা আফরোজ ও সাখাওয়ার হোসেন ইসরাফিল। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক রুহুল আমিন জানান, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া সিনিয়র মাদরাসা থেকে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ ৫৮ জন বাসটিতে করে শিক্ষা সফরের জন্য কক্সবাজার যাচ্ছিলেন। বাসটি সাতকানিয়া কেরানীহাট এলাকায় পৌঁছালে ভোর ৪টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

এসময় উলটে যাওয়া বাসে থাকা দুই যাত্রী নিহত হয়। আহত হয় ৮ জন।

বর্তমানে নিহতদের মরদেহ সাতকানিয়া থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন।

Advertise with us
Advertise with us
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭...
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
জিয়াউর রহমান এবং বেগম খালেদা...
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact