|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাজীপুরে মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজীপুরে মহাসড়ক অবরোধ, যানচলাচল বন্ধ

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ ভোগান্তি দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন।

জানা গেছে, ন্যূনতম মজুরি দ্রুত কার্যকরসহ কয়েকটি দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় আশপাশে থাকা অন্যান্য কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগদান করেন। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

এদিকে নগরীর কোনাবাড়ী, জরুন এলাকায় ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টেসের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে আশপাশে অবস্থান করছেন। এ ছাড়া কোনাবাড়ীতে অবস্থিত এম এম নীট ওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলে তারা আবারও সড়কে অবস্থান নিচ্ছেন। ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ রয়েছে।

Advertise with us
Advertise with us
সম্পদ লুকাতে ভুয়া নথি বানান...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শুধু চালকের সচেতনতা নয়, প্রয়োজন...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়,...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
৩ কম্পানি থেকে এলএনজি কেনার...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
গ্যাস সরবরাহ বাড়াতে নতুন ভাসমান...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শুধু জ্বালানি আমদানিতেই তিন মাসে...
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact