|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাজীপুরে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল মা-মেয়ের

  |   সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজীপুরে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল মা-মেয়ের

গাজীপুরের পূবাইলে অজ্ঞাত গাড়ির চাপায় রুজুকা বেগম (৩০) ও তার সাড়ে তিন বছরের সন্তান ইয়ামনি নিহত হয়েছে।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মেঘডুবি এলাকার ঢাকা সিটি বাইপাস সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন- শেরপুর জেলার শ্রীবরদী থানার বাগহাতা গ্রামের মনির হোসেনের স্ত্রী রুজুকা বেগম ও তার মেয়ে ইয়ামনি। তারা দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরের সালনা বাজার এলাকায় মোস্তফা মিয়ার আবাসিক কলোনিতে বসবাস করতেন।

​পুলিশ জানায়, সোমবার ভোররাতের দিকে সড়কের পাশ দিয়ে হাঁটার সময় একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তারা দুজনেই মারাত্মক আহত হয়ে রাস্তার ওপর পড়ে থাকেন। পরে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু কন্যার মৃত্যু হয়।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তাদের মৃত্যু হয়। বর্তমানে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়াও গাড়িটি শনাক্ত ও চালককে আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Advertise with us
Advertise with us
একনেকে ১৬ হাজার কোটি টাকার...
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র-যমুনার পানি কমবে আরও ৫...
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে...
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয় টার্মিনালে ১২-৪০ মিনিটের মধ্যে...
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ বোয়িংয়ের পর ১০টি এয়ারবাস...
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact