|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রামে হতে পারে ভারী বৃষ্টি, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

  |   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে হতে পারে ভারী বৃষ্টি, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।

পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দ্বিতীয় ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সোমবার বিকেল ৩টায় এটি একই এলাকায় ১৬ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৭ দশমিক ৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। এটি আরও উত্তর থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এদিকে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নারায়ণগঞ্জ, রাঙামাটি ও বান্দরবানে ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

Advertise with us
Advertise with us
একনেকে ১৬ হাজার কোটি টাকার...
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র-যমুনার পানি কমবে আরও ৫...
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে...
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয় টার্মিনালে ১২-৪০ মিনিটের মধ্যে...
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ বোয়িংয়ের পর ১০টি এয়ারবাস...
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact