|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মাননীয় প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করতে চাই: ইশরাক

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাননীয় প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করতে চাই: ইশরাক

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করতে চাই, যাতে মাদক নির্মূলের অভিযানে দল বিব্রত না হয়। আজ (সোমবার, ১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ইশরাক হোসেন বলেন, ‘জমি দখল বা চাঁদা তুলতে যাই নাই, মাদক নির্মূলের জন্য গিয়েছিলাম। আন্তর্জাতিক সিন্ডিকেটের সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রকদের যোগসাজশ আছে।’

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করতে চাই। যাতে মাদক নির্মূলের অভিযানে আমাদের দল (বিএনপি) বিব্রত না হয়।’

সংবাদ সম্মেলনের শুরুতে ইশরাক হোসেন বলেন, ‘পুলিশ বাহিনী যেহেতু ইকুইপ্ট নয়; সুতরাং পুলিশ ও এলাকাবাসীদের সঙ্গে নিয়ে মাদক নির্মূলে সিদ্ধান্ত নিয়েছিলাম। থানাকে জানিয়ে ঘুন্টিঘর এলাকায় মাদক নির্মূলের অভিযানে গিয়েছিলাম। ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে আমি ব্যক্তিগত লাইসেন্স করা অস্ত্র হাতে রেখেছিলাম।’

তিনি বলেন, ‘পুলিশ বাহিনী ঘুন্টিঘর এলাকায় যেতে সাহস পান না, কারণ ওরা ওপর থেকে গুলি করে। গেন্ডারিয়ার ঘুন্টিঘর এলাকায় স্কুল কলেজে শিক্ষার্থীদের মাঝে মাদক ঢুকিয়ে দেয়া হচ্ছিলো। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মাদকের হাব ধ্বংস করতে গিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘মাদক ব্যবসায়ীদের হাতে অর্থ ও অস্ত্র থাকায় স্থানীয় বাসিন্দারা মুখ খোলে না। মাদকের কুখ্যাত আখরা ঘুন্টিঘর মুন্সিরটেক এলাকা মাদকের আখরা। মাদক নির্মূলের লক্ষ্যে করা অভিযানের দৃষ্টি নানা ধরনের ন্যারেটিভ তৈরি করে ঘুরিয়ে দেয়া হয়েছে।’

বিএনপির এ নেতা বলেন, ‘এক থেকে দুইটা জেনারেশনকে পরিকল্পিতভাবে পাশের দেশের মানুষরা ধংস করে দিতে চাচ্ছে। যাতে দেশ মাথা তুলে দাড়াতে না পারে।’’

Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact