|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কুমিল্লায় কিশোরগ্যাং ও রাজনৈতিক বিরোধী অভিযানে ৬২৪ জনকে আটক

  |   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুমিল্লায় কিশোরগ্যাং ও রাজনৈতিক বিরোধী অভিযানে ৬২৪ জনকে আটক

কুমিল্লায় ‘কিশোর গ্যাং’, ছিনতাইকারী, মাদকসেবী ও রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান।

পুলিশ সুপার বলেন, বুধবার রাতভর কুমিল্লার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। এতে কিশোর গ্যাংয়ের সদস্য, ছিনতাইকারী, রাজনৈতিক দলের কর্মী ও মাদকসেবীসহ ৬২৪ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের মধ্যে কোনো স্কুল বা কলেজশিক্ষার্থী থাকলে যাচাই-বাছাই করে তাদের পরিবার বা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হন। এ হত্যাকাণ্ডে ‘কিশোর গ্যাংয়ের’ সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। একই সঙ্গে কুমিল্লার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা ও ছিনতাই নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

অপ্রতিমের প্রথম জানাজা শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটবাড়ী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করেন। এ সময় কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এরপর জেলার বিভিন্ন এলাকায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হয়। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে কুমিল্লাজুড়ে অভিযান চালায় পুলিশ।

Advertise with us
Advertise with us
জাতীয় নিরাপদ সড়ক দিবস: ৩০০...
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
দেশের কৃষি খাতে ১৪ হাজার...
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact