|

Advertise with us

এজেআর কুরিয়ারের গাড়িতে ধারাবহিকভাবে হামলা-অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এজেআর কুরিয়ারের গাড়িতে ধারাবহিকভাবে হামলা-অগ্নিসংযোগ

রাজধানীর পৃথক তিন স্থানে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের চলন্ত গাড়িতে ধারাবাহিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এক চালক গুরুতর আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে কুরিয়ার সার্ভিসটির তিনটি গাড়ি।

গতকাল শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মেয়র হানিফ উড়ালসড়কের টোল প্লাজার সামনে, মৎস্য ভবন মোড় ও রায়েরবাগ এলাকায় প্রায় একই সময়ে এসব হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী কুরিয়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে মেয়র হানিফ উড়ালসড়কের টোল প্লাজার সামনে ১৫ থেকে ২০ জনের একটি দল এজেআর কুরিয়ার সার্ভিসের চলন্ত গাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা গাড়ি ভাঙচুর করে। এ সময় চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

একই সময়ে মৎস্য ভবন মোড়ে কুরিয়ার সার্ভিসটির আরেকটি চলন্ত গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে গাড়িটির সামনের কাচ ভেঙে যায় এবং ইটের আঘাতে চালকের মাথা ফেটে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, রায়েরবাগ এলাকায় এজেআর কুরিয়ারের আরেকটি চলন্ত গাড়ির গতিরোধ করে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। একপর্যায়ে গাড়িটিতে আগুন দিয়ে পালিয়ে যায় তারা। এতে গাড়িটির অধিকাংশ অংশ পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

 

Advertise with us
Advertise with us
ঢাকার ৯৮ বাস রুট কমে...
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
৬ সদস্যের মজুরি বোর্ড গঠন,...
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সাত দফা না মানলে এক...
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact