|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আশুলিয়ায় সিলিন্ডার উড়ে এসে পড়ল নারীর মাথায়, ঘটনাস্থলেই মৃত্যু

  |   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আশুলিয়ায় সিলিন্ডার উড়ে এসে পড়ল নারীর মাথায়, ঘটনাস্থলেই মৃত্যু

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের ‘এফ অ্যান্ড এফ’ কারখানার একটি ভ্রাম্যমাণ সিলিন্ডার লরিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে আসা লরির যন্ত্রাংশের আঘাতে মোছাম্মত জয়নব বেগম (৫৫) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তাসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নব বেগম গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী। তিনি জামগড়ায় মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় কারখানার সামনে থাকা সিলিন্ডার লরিটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় লরির কোনো একটি অংশ বা সিলিন্ডারের অংশ ছিটকে গিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা জয়নব বেগমকে সজোরে আঘাত করে। মাথায় মারাত্মক আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহতের মেয়ে জানান, তিনি জামগড়া এলাকায় দরজির কাজ করেন। তাঁর মা কয়েক দিন আগে বেড়াতে এসেছিলেন। ঘটনার সময় তিনি দোকানের ভেতরে কাজ করছিলেন এবং তাঁর মা বাইরে দাঁড়িয়ে ছিলেন। বিকট শব্দে বিস্ফোরণের পর সিলিন্ডারের একটি অংশ এসে তাঁর মায়ের ওপর পড়ে। এ সময় তাঁর ছেলেও আহত হয়। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, কারখানার গেটের সামনে থাকা সিলিন্ডার লরিতে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি কোম্পানির পরিত্যক্ত জায়গায়।

এসপি আরও জানান, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বা দাঁড়িয়ে থাকা অবস্থায় উড়ে আসা ভাঙা অংশের আঘাতে ওই নারী মারা যান। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।

Advertise with us
Advertise with us
দুপুরে হাসিনার খরচ ছিল সাড়ে...
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ...
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact