|

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আশুলিয়ায় ফুটপাত দখলমুক্ত অভিযানে হকারদের বাঁধা

  |   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আশুলিয়ায় ফুটপাত দখলমুক্ত অভিযানে হকারদের বাঁধা

সাভারের আশুলিয়ার ইপিজেড (ডিইপিজেড) এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে গিয়ে হকারদের বাঁধার মুখে পড়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হকারদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সড়কে বেশ কিছু সময় যানচলাচল ব্যাহত হয় এবং চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নবীনগর-চন্দ্র সড়কের আশুলিয়ার ডিপিজেড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় অবৈধ হকার উচ্ছেদে যান বেজপা। তখন উচ্ছেদ অভিযানে গেলে হকাররা এক হয়ে লাঠিসোঁটা নিয়ে চন্দ্রাগামী লেন অবরোধ করেন। পরে পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে ধাওয়া দিয়ে হকারদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এখন সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে গেলে হকাররা বাঁধা দেন। একপর্যায়ে তারা চন্দ্রাগামী লেন অবরোধের চেষ্টা করেন। তখন তাদের সড়ক থেকে সড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Advertise with us
Advertise with us
জাতীয় নিরাপদ সড়ক দিবস: ৩০০...
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
দেশের কৃষি খাতে ১৪ হাজার...
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আরও
Advertise with us

ফলো করুন Passenger Voice-এর খবর

Editor and Publisher
SAMSUDDIN CHOWDHURY
Dhaka Office
  • 26 Delwar Complex, Tikatuli, Wari, Bangladesh.
Chittagong Office
  • 35 Kadam Mobarak By-Lane, Jashim Bhaban (4th Floor), Momin Road, Chittagong.
Contact